
চলতি মৌসুমে ফুটবলপ্রেমীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছিলো আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবর। স্প্যানিশ ক্লাবটি ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন মেসি। স্প্যানিশ লা লিগার অর্থনৈতিক জটিলতায় পড়ে মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা।
তবে ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিলেন, বিনা বেতনে হলেও বার্সেলোনায় খেলবেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বেশ বড় অঙ্কের পারিশ্রমিকেই পিএসজিতে গেছেন মেসি। যদিও ট্রান্সফার ফি হিসেবে কিছুই দিতে হয়নি পিএসজিকে। কেননা বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিলো মেসির।
আরএসিওয়ানকে সাক্ষাৎকারে মেসির বিদায়ের ব্যাপারে একপ্রকার ক্ষোভই প্রকাশ করেছেন লাপোর্তা। তার মতে, মেসি নিজেও বার্সেলোনায় থাকতে চেয়েছিলেন। কিন্তু অন্য ক্লাব থেকে পাওয়া লোভনীয় প্রস্তাবের কথাও চিন্তা করতে হয়েছে মেসিকে। এ কারণেই মূলত বিচ্ছেদ ঘটেছে মেসি ও বার্সেলোনার।
লাপোর্তা বলেছেন, ‘মেসির সঙ্গে আমি রাগ করতে পারি না। কারণ আমি তাকে সবসময় স্বাগত জানাই। আমি জানি, বার্সেলোনায় থাকার অনেক ইচ্ছা ছিলো মেসি। কিন্তু পাশাপাশি তার কাছে যে প্রস্তাব ছিলো, সেটারও একটা চাপ ছিলো।’
তিনি আরও যোগ করেন, ‘সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে, তার কাছে আগেই পিএসজির কাছ থেকে পাওয়া প্রস্তাব ছিলো। সবাই জানতো যে, তাকে শক্ত প্রস্তাব দেয়া হয়েছে। আমি কখনও পেছন দিকে যাওয়ার কথা ভাবতে পারি না। আমি মনে করি দলে রজন্য সেরাটাই করছি আমি। দলকে বিপদে ফেলতে পারি না আমি।’
বার্সেলোনা প্রেসিডেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিলেন, হয়তো নিজ থেকেই বিনা বেতনে খেলার কথা বলবেন মেসি। কিন্তু তা হয়নি এবং মেসির মতো একজন খেলোয়াড়কে নিজ থেকে এ বিষয়ে কিছু বলতেও পারেননি লাপোর্তা।
তার ভাষ্য, ‘আমি সত্যিই আশায় ছিলাম, শেষ মুহূর্তে হয়তো বিনা বেতনে খেলতেই থেকে যাবে সে। আমি অবশ্যই এটা হলে পছন্দ করতাম এবং সহজেই রাজি হতাম। আমি বুঝতে পারছি লা লিগাও এটি মেনে নিতো। কিন্তু আমরা মেসির মতো একজন খেলোয়াড়কে এটা নিজ থেকে বলতে পারি না।’
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৯সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ





পাঠকের মতামত