
সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৫ বোতল ফেনসিডিল ও ৩০৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে আশুলিয়ার ইউসুফ মার্কেট সংলগ্ন ধনাইদ বড় মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আশুলিয়ার নরসিংহপুর এলাকা মো. আব্দুল বারেক ভুঁইয়ার ছেলে রাকিব ভুঁইয়া (২৫) ও খুলনা জেলার দিঘলিয়া থানার সর্দার ডাঙ্গা গ্রামের শাহিন সর্দার ছেলে মো. অনিক সর্দার(২৩)।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার ইউসুফ মার্কেট সংলগ্ন ধনাইদ বড় মাঠে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ৫ বোতল ফেনসিডিল ও ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এআরএস
- ১বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ২টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৩নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৪রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৫চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৬দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৭নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান





পাঠকের মতামত