
অনলাইনে এয়ারলাইনস টিকিট বিক্রয়ের জন্য পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করতে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোঃ শফিকুল ইসলাম।
এর ফলে ইউএস-বাংলা এয়ারলাইনস এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ-এর মাধ্যমে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারী ভ্রমণকারীদের কাছ থেকে টিকিট কেনার পেমেন্ট গ্রহণ করতে পারবে।
এছাড়াও ব্র্যাক ব্যাংক-এর অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে, ভিসা ও মাস্টারকার্ড-এর মাধ্যমে কেনা টিকিট ফেরত/বাতিল করার অনুরোধ দ্রুত প্রসেস করতে পারবে ইউএস-বাংলা এয়ারলাইনস।
অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব কার্ডস জোয়ার্দার তানভীর ফয়সাল, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী, সিনিয়র ম্যানেজার, মার্চেন্ট অ্যাক্যুয়ারিং মানস বনিক, হেড অব অ্যালায়েন্স, মার্চেন্ট অ্যাকোয়্যারিং আশরাফুল আলম এবং ম্যানেজার, ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়্যারিং মোঃ রায়হানুল কবির, এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর প্রোজেক্ট ম্যানেজার – এয়ারলাইন আইটি সিস্টেমস এ এফ এম ইমরানুল হক।
- ১সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৪লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৫ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৬বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৭দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৮কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ৯কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ১০ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত