
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তায় ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের ঋণ দিতে রাজি হয়েছেন জি-৭ নেতারা। চলতি বছরের শেষ দিকে এই অর্থ দেওয়া হবে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আমি আপনাদের নিশ্চিত করছি যে, আমরা চলতি বছরের শেষ দিকে ইউক্রেনকে আনুমানিক ৫০ বিলিয়ন ডলার অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজনৈতিক চুক্তিতে পৌঁছেছি। জি-৭ দেশগুলো জব্দ করা রুশ সম্পদ থেকে ইউক্রেনকে এ অর্থ সহায়তা দেবে।
বৃহস্পতিবার (১৩ জুন) মেলোনি এ তথ্য দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭ সম্মেলনের আয়োজক ছিল ইতালি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান এবং যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বিষয়ক একটি বিশেষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, রাশিয়ার জব্দ করা সম্পত্তি থেকে ইউক্রেনকে এই অর্থের জোগান দেওয়া হবে। এখন পর্যন্ত রাশিয়ার ৩২৫ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি জব্দ করেছে জি-৭ দেশগুলো। সেই সম্পত্তি থেকে বছরে ৩ বিলিয়ন ডলারের মতো সুদ আসে। সেখান থেকেই ইউক্রেনকে অর্থ সহায়তা দেওয়া হবে।
এ ঋণ দেওয়ার বিষয়ে জি-৭ নেতারা ঐক্যমতে পৌঁছেছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এর মাধ্যমে প্রমাণ হলো আমরা ইউক্রেনের সঙ্গে আছি।
এদিকে জি-৭ নেতাদের এমন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
এম জি
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত