নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ ৫:১১ পিএম , আপডেট: জুলাই ৭, ২০২৬ ৫:৩০ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০১৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম বলেন, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি ১০ টাকা মূল্যের ৭৭ কোটি ৫১ লক্ষ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার প্রতিটি ১০.০০ টাকা মূল্যে রাইটস শেয়ার হিসেবে ১:২ হারে (২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ১টি রাইটস শেয়ার) ইস্যুর মাধ্যমে মোট ৭৭৫ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার টাকা মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে কমিশন অদ্য কমিশন সভায় বিষয়টি অনুমোদন করেছে।

তিনি বলেন, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি রাইটস শেয়ার ইস্যু থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করবে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...