
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন জাভেদ আখতার।
ইউনিলিভার থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।, আসছে ১ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন জাভেদ আখতার। পাশাপাশি ইউনিলিভারের সাউথ এশিয়া লিডারশিপ টিমেও যোগ দেবেন তিনি।
জাভেদ আখতার বর্তমানে ইউনিলিভারের দক্ষিণ এশিয়া অঞ্চলের ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে ইউনিলিভার সাউথ এশিয়ার সভাপতি সঞ্জীব মেহ্তা বলেন, “আমি নিশ্চিত যে, ইউনিলিভারের বাংলাদেশ অংশের ব্যবসাকে তিনি নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবেন।”
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্পোরেট ব্যবসায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জাভেদ আখতারের পেশাজীবন শুরু হয়েছিল ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। ২০০০ সালে ‘ওরাল কেয়ার’ ইউনিটের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে ইউনিলিভারে যোগ দেন।
দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলেশিয়ার বিভিন্ন অঞ্চলে দীর্ঘ ২৪ বছরের কাজের অভিজ্ঞতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক করা জাভেদের।
ইউনিলিভারে বহুল পরিচিত ‘রিইমাজিন এইচইউএল’ এজেন্ডার রূপকার তিনি। সমন্বিত এই এন্ড-টু-এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রামটি ইউনিলিভারে দারুণ সাড়া ফেলে।
সঞ্জীব মেহতা বলেন, “ইউনিলিভারের প্রবৃদ্ধির প্রধান পাঁচটি মূলনীতি নির্ধারণ এবং ভারতে রিইমাজিন এইচইউএল এজেন্ডা বাস্তবায়নে তার অবদান অনস্বীকার্য।”
জাভেদ আখতার ইউনিলিভার বাংলাদেশের সিইও পদে কেদার লেলের স্থলাভিষিক্ত হচ্ছেন। কেদার লেলে ২০১৮ সালের জানুয়ারি থেকে ওই দায়িত্ব সামলে আসছিলেন। তিনি এখন কনজ্যুমার ডেভেলপমেন্ট ম্যানেজিং কমিটির নির্বাহী পরিচালক হিসেবে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডে (এইচইউএল) যোগ দেবেন।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত