প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪ ৫:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে চীনের মুদ্রার মান নিম্নমুখী রয়েছে। বৃহস্পতিবারও (২৫ এপ্রিল) চীনা ইউয়ানের অবমূল্যায়ন ঘটেছে। ইতোমধ্যে জাপানের মুদ্রা ইয়েন দুর্বল হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে আঞ্চলিক মুদ্রাটির ওপর।

বার্তা সংস্থা রয়টার্সে বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে ইউয়ানের অবনমন ঘটেছে ২ দশমিক ১ শতাংশ।

এরই মধ্যে চীনা ইল্ড নিম্নমুখী হয়েছে। সেই সঙ্গে একটি স্টক মার্কেট থেকে বিদেশি বিনিয়োগের প্রবাহ বেড়েছে। ফলে ইউয়ান পতনের মধ্যে রয়েছে।

গত মঙ্গলবার বিগত ৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল চীনা মুদ্রার মান। প্রতি ডলারের দর দাঁড়িয়েছিল ৭ দশমিক ২৪৭৭ ইউয়ান। পরে চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হস্তক্ষেপে আরও বড় দরপতনের হাত থেকে রক্ষা পায় এটি।

এদিন মুদ্রাবাজার খোলার আগেই নিজস্ব মুদ্রার দাম নির্ধারণ করে দেয় চীনের কেন্দ্রীয় ব্যাংক (পিবিওসি)। ইউএস ডলারপ্রতি দর ধরা হয় ৭ দশমিক ১০৫৮ ইউয়ান। আগের দিন যা ছিল ৭ দশমিক ১০৪৮। সেই হিসাবে ১০ পাইপ দুর্বল হয়েছে।

আলোচ্য কার্যদিবসের মধ্যভাগে অনশোরে প্রতি গ্রিনব্যাক বিক্রি হয় ৭ দশমিক ২৪৬৮ ইউয়ানে। আগের কর্মদিবসের শেষ অধিবেশনের চেয়ে যা ৭ পাইপ কম। তবে দরপতন রোধে কাজ করে যাচ্ছে পিপল’স ব্যাংক অব চায়না। সেজন্য গোটা মাস ধরে মূল্য ঠিক করে দিচ্ছে তারা।

বিশ্বখ্যাত মিজুহো ব্যাংকের এশিয়া অঞ্চলের প্রধান বৈদেশিক মুদ্রা কৌশলবিদ কেন ছেউঙ বলেন, ইউয়ানের পতন রোধে পর্যায়ক্রমে কাজ করতে চায় পিবিওসি। আপাতত আমার কাছে তাই মনে হচ্ছে।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটি প্রতিবেশী গুয়াতেমালা ও ...

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ...

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ...