
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপে নতুন ওষুধ রপ্তানি করার অনুমোদন পেয়েছে। কোম্পানিটি ইইউ বিকেন্দ্রীভূত পদ্ধতির (ডিসিপি) অধীনে ক্যাবারগোলিন নামের ০.৫ মিলিগ্রাম ট্যাবলেট রপ্তানি করবে।
সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, অনুমোদন পাওয়া কোম্পানিটির নতুন এ ওষুধটি ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, নরওয়ে এবং স্পেনের মতো দেশে রপ্তানি করা হবে। এটি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।
কোম্পানিটি জানিয়েছে, ইউরোপীয় বাজারের চাহিদা মাথায় রেখে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে ওষুধটি তৈরি করা হবে। ব্যাপক রোগীর সুবিধা নিশ্চিতে এবং বিভিন্ন কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ইউরোপজুড়ে বিতরণ করা হবে ওষুধটি।
বাংলাদেশের স্থানীয় বাজারে ট্যাবলেটটি ‘ক্যাবোলিন’ নামে পাওয়া যায়।
এএ
- ১কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত
- ২বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৩ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ৪বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা
- ৫জমি নিয়ে বিরোধ, মামলা তুলে নিতে অন্তঃসত্ত্বাকে হত্যার হুমকি
- ৬সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
- ৭ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ৮১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান
- ৯গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
- ১০পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৭চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত