প্রকাশিত: জুলাই ১, ২০২৪ ১০:০০ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত দেশের শীর্ষ ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন রোববার ২০২৪ ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান বশির আহমেদ। এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত অর্থ বছরের জন্য (৩১ ডিসেম্বর পর্যন্ত) ৫% স্টক লভ্যাংশ এবং ৫% ক্যাশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ইউসিবির ভাইস-চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, ব্যাংকের অগ্রগতির অন্যতম পরিচায়ক হলো মূলধনের দৃঢ় ভিত্তি। ২০২৩ সালে পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ১৪,৭৬৫ মিলিয়ন টাকা। আমরা অত্যন্ত সুচারুভাবে ব্যাংকিং মূলধন প্রবৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছি। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আজ দেশে ও বিদেশে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রে পরিণত হয়েছে। ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক, সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে।

এজিএমে উপস্থিত ছিলেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক ও অটিড কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার রফিকুজ্জামান, পরিচালক ও ইউসিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, পরিচালক বজল আহমেদ, ভাইস-চেয়ারম্যান আসিফুজ্জামান চৌধুরী, পরিচালক নাসিম কামাল, পরিচালক মাসুমা পারভীন, পরিচালক সৈয়দ কামরুজ্জামান, পরিচালক মোহাম্মদ শাহ আলম, পরিচালক মো: আকছেদ আলী সরকার, স্বতন্ত্র পরিচালক কনক কান্তি সেন, স্বতন্ত্র পরিচালক ও সাবেক সচিব ড. অপরূপ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ও সাবেক সচিব মো: আবদুল হান্নান, স্বতন্ত্র পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড ইফতেখার উদ্দিন চৌধুরী, শরিয়াহ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান ও ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবদুর রশিদ প্রমুখ। এ ছাড়া ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ এফসিএ এজিএমে উপস্থিত ছিলেন।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সকল প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে। এজিএম পরিচালনা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।

শেয়ার

পাঠকের মতামত

লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের ...

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...

লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬  অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...