প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২ ১:৩৩ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গাড়িটি সর্বোচ্চ দাম হাকিয়ে কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ৪৯ মিনিটে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম শুরু হয়েছে।

নিলামে ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি নিলামে দর হাকিয়েছেন ১৫ জন। এর মধ্যে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ দর হাকিয়ে গাড়িটি কিনে নেন

ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছিল।

রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম শুরু করেছে ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বেশির ভাগ গাড়িই জিপ।

এরআগে বুধবার (৯ ফেব্রুয়ারি) ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি জানানো হয়।

নিলামে তোলা সাতটি গাড়ির মধ্যে রয়েছে:
ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮, রেজি: সন-জুন ২০, রেঞ্জ রোভার, ব্র্যান্ড-ল্যান্ড। ২০২০ সালে তৈরি গাড়িটি ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে এক কোটি ৬০ লাখ টাকায়।

ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭, রেজি: সন-জানু ২১, টয়োটা প্রিউস, ব্র্যান্ড-টয়োটা। ২০১৫ সালে তৈরি গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১৩ লাখ ৫০ হাজার টাকায়।

ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২, রেজি: সন-জুলাই ২০, টয়োটা চিএইচআর হাইব্রিড, ব্র্যান্ড- টয়োটা। ২০১৭ সালে তৈরি গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১৮ লাখ টাকায়।

ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২০ এবং ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২১, রেজি: সন-জানু ২১, টয়োটা এক্সিও, ব্র্যান্ড টয়োটা। ২০১৫ সালে তৈরি গাড়ি প্রত্যেকটির নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

ঢাকা মেট্রো-ঘ-১৮-৯৬১৫, রেজি: সন-জানু ২১, হোন্ডা ভেসেল, ব্র্যান্ড হোন্ডা। ২০১৫ সালে তৈরি গাড়িটি ন্যূনতম নিলাম মূল্য ১৬ লাখ টাকা।

ঢাকা মেট্রো-চ-৫৬-৪৮২২, রেজি: সন-জুন ২০, মাইক্রোবাস, ব্র্যান্ড টয়োটা। ২০১৫ সালে তৈরি গাড়িটি ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১২ লাখ টাকা।

প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...