প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৪ ৪:৩৩ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ১ হাজার বর্গফুট অফিস এলাকাসহ মোট উৎপাদন এলাকা ১১ হাজার বর্গফুট। প্রতিষ্ঠানটি শতভাগ জেনুইন চামড়ার জুতা উৎপাদন করছে। বর্তমান উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৫৩০ জোড়া এবং বার্ষিক ১ লাখ ৬০ হাজার জোড়া। উৎপাদন ব্যবস্থা আধা স্বয়ংক্রিয়।

কোম্পানিটির ট্যানারি ইউনিটের প্রত্যাশিত টার্নওভার হবে ২৫ কোটি টাকা। আর বার্ষিক প্রত্যাশিত আয় ২ কোটি টাকা।

বাণিজ্য প্রতিদিন/এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...