
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার দাবি করেছিল ইসরায়েলের দেশের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম। এই ম্যাচ খেলার ব্যাপারে শুরুতে ইতিবাচক ছিল বার্সাও। জেরুজালেমের টেডি স্টেডিয়ামে ৪ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে লিওনেল মেসির দল।
বার্সেলোনার পক্ষ থেকে বেইতার জেরুজালেমকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচ খেলতে তারা ইসরায়েল সফর করবে না। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের বয়কট আহ্বানে সাড়া দিল মেসির ক্লাব। কোপা আমেরিকা জয়ী এই মহাতারকার এই ম্যাচটি খেলা লাগছে না।
নিজেদের ভূখণ্ডে দখলদার ইহুদিদের হাতে প্রতিনিয়ত মার খাচ্ছে ফিলিস্তিনিরা। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও অমানবিক অত্যাচার বন্ধ রাখেনি ইসরায়েল। নামাজ কিংবা রোজা, কিছুতেই তাদের মনুষ্যত্ব টলছে না। প্রতিবাদী ফিলিস্তিনিদের রক্তভেজা নিথর দেহ এখন প্রতিদিনের চিত্র। এমন সময় ইসরায়েল সফরে গিয়ে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বার্সার। এরপর বার্সেলোনা ফুটবল দলকে বয়কট করার আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনিরা।
সম্প্রতি বার্সার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা জেরুজালেমে গিয়ে কোনও ম্যাচ খেলতে চায় না। বেইতার জেরুজালেম ক্লাবের মালিক মোশে হগেগ বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ম্যাচটি আয়োজনের জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। বার্সার জেরুজালেমে না খেলার বিষয়টি অবশ্য বিস্মিত করেছে বেইতারের মালিককে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত