প্রকাশিত: জুলাই ২৪, ২০২২ ৮:৫২ পিএম

সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ (এফসিএস) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (AMD) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক (বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক) ও প্রিমিয়ার ব্যাংকের কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা ব্যাংক লিমিটেড এবং জিএসপি ফিন্যান্স লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (ICSB) একজন ফেলো এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি মেম্বার।

দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন সভা এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি ডিগ্রি লাভ করেন।

 

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...