প্রকাশিত: জুন ২০, ২০২৩ ১১:২২ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল আলম।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আহসানুল আলম।

তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড থেকে স্নাতক এবং এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।

আহসানুল আলম হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান এবং আর্টসি হোল্ডিংস লিমিটেড, শাইনিং অ্যাসেটস লিমিটেড, অ্যাফিনিটি অ্যাসেটস লিমিটেড, ওয়েস্কো লিমিটেড, মেরিনা অ্যাসেটস লিমিটেড এবং ক্রাফট হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার-আই লিমিটেডেরও পরিচালক তিনি।

তরুণ শিল্প উদ্যোক্তা আহসানুল আলম গতিশীল নেতৃত্ব দিয়ে টেক্সটাইল, গার্মেন্টস ও ট্রেডিং খাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। সর্বোচ্চ করদাতা হিসেবে তিনি পরপর দু’বার জাতীয় রাজস্ব বোর্ড (এরবিআর) কর্তৃক পুরস্কৃত হয়েছেন।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...