ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ৫, ২০২৬ ৮:৫৩ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এসময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিনুর রহমান, সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান লেফটেনেন্ট কর্ণেল (অবঃ) কে এফ এ সোহেল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মোঃ রুহুল আমিন ও আশেক আল মারুফসহ ব্যাংক এবং ফায়ার সার্ভিসের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা উন্নয়ন করার লক্ষ্যে এ মহড়াটি অনুষ্ঠিত হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...