
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার ৩১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ। নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দোহা। ব্যাংকের নোয়াখালী জোনের নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
প্রফেসর ড. সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, শরীয়াহ ইসলামী ব্যাংকিংয়ের মেরুদণ্ড। ব্যাংকিং কার্যক্রমে পেশাদারিত্বের পাশাপাশি নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত জীবনের সব স্তরে শরীয়াহ পরিপালনের মাধ্যমে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উদ্দেশ্য সাধিত হয়। আনুষ্ঠানিকতা ও উদারনীতি পরিহার করে শরীয়াহ পরিপালনের ক্ষেত্রে দায়বদ্ধতার সঙ্গে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকিং একটি সার্বজনীন ব্যাংকিং ব্যবস্থা। জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের জন্য কল্যাণমূলক সেবা দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে সফলতার স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, এ ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে সততা ও শরীয়াহর নীতি অবলম্বন, কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবার ফলেই ইসলামী ব্যাংক শ্রেষ্ঠত্বের এ অবস্থানে পৌঁছেছে।
- ১তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ২মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৩নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ৪বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ৫কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ
- ৬১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে
- ৭আর্থিক অন্তর্ভুক্তিতে গতিহীন নারীদের অগ্রগতি, ঋণ ও আমানত কমেছে
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ: স্বাস্থ্যমন্ত্রী
- ১০গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ১জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ২শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৯পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে





পাঠকের মতামত