
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা ছুটিতেও সচল রয়েছে দেশের চট্টগ্রাম বন্দর। গেলো ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটির সময়ে বন্দরটিতে কার্গো, কনটেইনার এবং জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম ছিল অনেকটা স্বাভাবিক। বন্দরের দাপ্তরিক তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এই পাঁচ দিনে চট্টগ্রাম বন্দর মোট ১৮ লাখ ৪২ হাজার ৩১৮ টন কার্গো হ্যান্ডলিং করেছে।
এর মধ্যে ১৭ লাখ ৩৯ হাজার ৫৭৫ টন ছিল আমদানি পণ্য এবং ১ লাখ ২ হাজার ৭৪৩ টন ছিল রপ্তানি পণ্য।
একই সময়ে কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭২৫ টিইইউস। এর মধ্যে আমদানি হয়েছে ১৯ হাজার ২৩৭ টিইইউস এবং রপ্তানি হয়েছে ১৭ হাজার ৪৮৮ টিইইউস। সাধারণত ঈদের ছুটিতে বাণিজ্যিক কার্যক্রমে ধীরগতি দেখা গেলেও, এবার বন্দরে টেকসই বাণিজ্যিক প্রবাহ বজায় ছিল।
পাঁচ দিনের এই ছুটির মধ্যে বন্দরে মোট ৪৪টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ১৮ মার্চ ছিল বন্দরের সবচেয়ে ব্যস্ততম দিন। ওইদিন ৯টি জাহাজের পাশাপাশি সর্বোচ্চ ৪ লাখ ৩৪ হাজার ৪৩৪ টন কার্গো এবং ১১ হাজার ৮৬১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়। ১৯ মার্চ বন্দরে সর্বোচ্চ ১৪টি জাহাজ হ্যান্ডলিং করা হয় এবং এদিন কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ৪ লাখ ১৬ হাজার টনের বেশি।
তবে ছুটির শেষ দিকে অর্থাৎ ২১ মার্চ ঈদের দিন কার্যক্রম কিছুটা কমে আসে। ঈদের নামাজ ও উদযাপনের জন্য ওইদিন সকাল থেকে ৮ ঘণ্টা অপারেশন বন্ধ থাকায় কার্গো হ্যান্ডলিং কমে ২ লাখ ৫৫ হাজার ৮৭৪ টনে এবং কনটেইনার হ্যান্ডলিং ৯৬২ টিইইউসে নেমে আসে। এদিন জাহাজ হ্যান্ডলিং হয় মাত্র ৩টি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) সচিব মো. রেফায়েত হামিম জানান, উৎসবের মৌসুমে দেশের সরবরাহ চেইন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে বন্দর ২৪ ঘণ্টা সচল রাখা হয়েছিল। তবে তিনি উল্লেখ করেন, ছুটির কারণে বন্দর থেকে পণ্য ডেলিভারি নেওয়ার গতি কিছুটা ধীর ছিল।
সংশ্লিষ্টরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং শিল্পকারখানার কাঁচামাল আমদানির নিরবচ্ছিন্ন হ্যান্ডলিং বাজারের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে রপ্তানি কার্যক্রম কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি।
বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সারওয়ার হোসেন সাগর বলেন, ঈদের দিন সকালে কেবল ৮ ঘণ্টার বিরতি ছাড়া বাকি পুরো সময় বন্দরের অপারেশনাল কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলেছে।
এএ
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা





পাঠকের মতামত