
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস দেশব্যাপী তার থাবা বসিয়েছে। যার ফলে কার্যত স্থবির হয়ে পুরোদেশ। এই পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়ছে। গরুর মাংসে একদিনে কেজিতে বেড়েছে ৫০ টাকা। ঈদ উপলক্ষ্যে চাহিদা বেড়েছে আদা-রসুন, পেঁয়াজ, লবঙ্গ, জিরা ও দারুচিনির। চাহিদা বাড়ার সাথে এসব পণ্যের দামও বেড়েছে কেজিতে ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
ঈদে অতি প্রয়োজনীয় খাদ্যপণ্য সেমাই-চিনির দামও বেড়েছে আরেক দফা। ব্রয়লার বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে পোলাও চাল ও বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়া দুধ।
জানাযায়, করোনা পরিস্থিতিতে সরবরাহ কম থাকায় প্রতি বছর রোজা ও ঈদে যে পরিমাণে মাংস বিক্রি হয়, এবার সে পরিমাণে বিক্রি হয়নি। ফলে দাম বৃদ্ধি পেয়েছে।
খুচরা বাজারে ৩০-৩৫ টাকার ২৫০ গ্রামের প্যাকেটজাত সেমাই বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়।
মিরপুরের এক মুদি ব্যবসায়ী বলেন, ঈদ ঘিরে পাইকারি বিক্রেতারা সেমাই ও চিনিসহ একাধিক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এ কারণে বেশি দাম দিয়ে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়। দেশি রসুন বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ১১৫-১২০ টাকা কেজি। আমদানি করা রসুন বিক্রি হয়েছে ১৬০-১৭০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ১৪০-১৫০ টাকা কেজি। প্রতি কেজি দেশি আদা বিক্রি হয়েছে ২০০-২২০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৮০ টাকা। আমদানি আদা বিক্রি হয়েছে ১৬০ থেকে সর্বোচ্চ ২০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৩০-১৫০ টাকা। এক মাস আগে প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি হওয়া জিরা গতকাল বিক্রি হয়েছে ৫৫০ টাকায়। এছাড়া প্রতি কেজি দারুচিনি বিক্রি হয়েছে ৫০০ টাকায়, যা এক মাস আগে ছিল ৪৮০ টাকা। প্রতি কেজি লবঙ্গ বিক্রি হয়েছে ১৪০০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১২০০ টাকা।
শেওড়াপাড়া বাজারে নিত্যপণ্য কিনতে আসা এক ক্রেতা বলেন, ব্যবসায়ীরা কোনো উপলক্ষ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। এবারও তাই হয়েছে। পুরো রমজানে বিক্রেতারা যখন যে পণ্যের দাম বাড়ানোর দরকার মনে করেছে সে পণ্যের দাম বাড়িয়েছে। এখন ঈদকে ঘিরে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু বাজারে বেড়ে যাওয়া পণ্যগুলোর কোনও ঘাটতি নেই। আর এভাবেই আমাদের বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে খাদ্যপণ্য কিনতে হচ্ছে। দেখার যেন কেউ নেই।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত