

# সিল্ক ইয়ার্ন আমদানিতে মোট করভার ৪৫ শতাংশেরও বেশি
# উল সুতা আমদানিতে করভার ৪০ শতাংশ
# হস্তশিল্পে ব্যবহৃত রং ও কেমিক্যাল আমদানিতে শুল্ক ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত
# শতভাগ রপ্তানিমুখী হস্তশিল্প প্রতিষ্ঠানকে শুল্ক ছাড়ের আওতায় আনার তাগিদ
বিশ্বব্যাপী হস্তশিল্পজাত পণ্যের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বর্তমানে হস্তশিল্পের বৈশ্বিক বাজারের আকার প্রায় ১২ বিলিয়ন ডলার। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ২০৩২ সালের মধ্যে হস্তশিল্পের বিশ্ববাজারের আকার কয়েক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। চাহিদা বাড়ায় দেশের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এই খাতে বিনিয়োগ করছেন। তবে উৎপাদন ও রপ্তানির পথে তারা নানা সমস্যার মুখে পড়ছেন। বিশ্বমানের পণ্য তৈরি করতে প্রয়োজন উন্নতমানের কাঁচামাল। দেশে অধিকাংশ কাঁচামাল পাওয়া গেলেও কিছু গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানির ক্ষেত্রে উচ্চহারে শুল্ক দিতে হয়। খাত সংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ১০০ শতাংশ রপ্তানিমুখী হস্তশিল্প প্রতিষ্ঠানকে শুল্ক ছাড়ের আওতায় আনা জরুরি।
বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের হস্তশিল্প পণ্য রপ্তানি করা হয়। এর মধ্যে রয়েছে পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, নকশিকাঁথা, বাঁশ ও বেতের তৈরি পণ্য, হোগলাপাতা ও বাঁশ দিয়ে তৈরি ঝুড়ি ও ম্যাট, পাশাপাশি মৃৎশিল্প। এসব পণ্য বিশ্ববাজারেও সমাদৃত। বিশেষ করে পরিবেশবান্ধব হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বাড়ছে। একই সঙ্গে এই শিল্প গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হস্তশিল্পে ব্যবহৃত অধিকাংশ কাঁচামাল দেশে পাওয়া গেলেও কিছু গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানি করতে হয়। আমদানিনির্ভর কাঁচামালের মধ্যে রয়েছে সিল্ক সুতা, উল সুতা, ফাইন কাউন্ট কটন সুতা, লিনেন ও ফ্ল্যাক্স ফাইবার, টেক্সটাইল ডাই ও কেমিক্যাল, উচ্চ গ্রেড ফিনিশড ও সেমি-ফিনিশড লেদার, সিনথেটিক লেদার, ব্রাস, কপার ও অ্যালুমিনিয়াম শিট ও তার, গ্লাস বিডস ও ক্রিস্টাল স্টোন, বিশেষ ক্রাফট পেপার ও পেপার পাল্প। এসব কাঁচামাল চীন, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি, জার্মানি, কোরিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড থেকে আমদানি করা হয়।
এই কাঁচামালগুলোর ওপর উচ্চহারে শুল্ক আরোপ করা হয়েছে। হস্তশিল্পে বহুল ব্যবহৃত কাঁচামাল কাঁচা রেশম সুতা বা সিল্ক ইয়ার্ন জামদানি, বেনারসি, টাঙ্গাইল সিল্ক শাড়ি, মনিপুরি কাপড়, নকশিকাঁথা, রপ্তানিমুখী পোশাক ও বিভিন্ন ফ্যাব্রিক তৈরিতে ব্যবহৃত হয়। সিল্ক ইয়ার্ন আমদানিতে বর্তমানে ২৫ শতাংশ আমদানি শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) এবং ৩–৪ শতাংশ রেগুলেটরি ডিউটি (আরডি) আরোপ করা হয়। সব মিলিয়ে এই কাঁচামালে মোট করভার ৪৫ শতাংশেরও বেশি হয়ে দাঁড়ায়।
একইভাবে উল সুতা আমদানিতেও প্রায় ২৫ শতাংশ শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট এবং অন্যান্য কর প্রযোজ্য থাকায় মোট করভার উচ্চ পর্যায়ে রয়েছে। কার্পেট, শাল ও শোপিস তৈরিতে ব্যবহৃত এই উল সুতা মূলত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে আমদানি করা হয়। হস্তশিল্পে ব্যবহৃত রং ও কেমিক্যাল, বিশেষ করে রিঅ্যাকটিভ ডাই ও অ্যাসিড ডাই (এইচএস কোড ৩২০৪) আমদানিতে সাধারণত ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ রয়েছে। পাশাপাশি লিনেন বা ফ্ল্যাক্স ফাইবার, ফাইন কাউন্ট কটন সুতা, ফিনিশড ও সিনথেটিক লেদার এবং গ্লাস বিডস ও ডেকোর উপকরণ আমদানিতেও পণ্যভেদে ১০–২৫ শতাংশ শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর দিতে হয়।
বিশ্ব হস্তশিল্প বাজারে বর্তমানে চীন ও ভারতের আধিপত্য সবচেয়ে বেশি। বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া। এসব দেশের তুলনায় বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান প্রায় ১১তম, যেখানে বাজার অংশীদারিত্ব ১ শতাংশেরও কম। ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন বাজারে বাংলাদেশের হস্তশিল্প পণ্য রপ্তানি হয়। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন ও জাপানসহ প্রায় ৫০টি দেশে বাংলাদেশি হস্তশিল্প পণ্য যাচ্ছে।
কোভিড-১৯ মহামারির পর প্রাকৃতিক ও পরিবেশবান্ধব পণ্যের প্রতি আগ্রহ বাড়ায় বাংলাদেশের হস্তশিল্প খাতের জন্য নতুন সুযোগ তৈরি হয়। বর্তমানে মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ ইউরোপীয় বাজারে যাচ্ছে।
উচ্চ শুল্ক থেকে রপ্তানিমুখী হস্তশিল্প প্রতিষ্ঠানগুলোকে বন্ড সুবিধার মাধ্যমে শুল্কমুক্ত আমদানির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, হস্তশিল্প শিল্প দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ববাজারে তুলে ধরার পাশাপাশি উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। তবে নন-বন্ডেড হওয়ায় কাঁচামাল, কেমিক্যাল ও এক্সেসরিজ আমদানিতে উচ্চ শুল্ক দিতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ায় রপ্তানিযোগ্য পণ্যের মূল্য প্রতিযোগিতামূলক রাখা কঠিন হয়ে পড়ছে।
ওয়েবসাইটের মাধ্যমে দেশে ও বিদেশে চামড়াজাত পণ্য বিক্রি করেন উদ্যোক্তা মিনহাজ। তিনি বলেন, আমাদের দেশে করের চাপ অনেক বেশি। ক্ষুদ্র শিল্পগুলোর জন্য একবারে করমুক্ত সুবিধা দেওয়া উচিত।
বাংলাদেশের ১০০ শতাংশ রপ্তানিমুখী নন-বন্ডেড হস্তশিল্প শিল্প প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়ার জন্য এসআরও নং-৩৮-আইন/২০২৫/১০৬/কাস্টমস সংশোধনের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি জানিয়েছে, বর্তমান এসআরও অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি খাত ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত বা শুল্ক স্থগিত রেখে কাঁচামাল আমদানির সুযোগ পেলেও সম্ভাবনাময় রপ্তানিমুখী হস্তশিল্প খাত সে তালিকার বাইরে রয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। তাই এই খাতকে শুল্কমুক্ত সুবিধার আওতায় আনা জরুরি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে হস্তশিল্প রপ্তানির পরিমাণ ছিল ৩ কোটি ৭৭ লাখ ডলার। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি ছিল ৩ কোটি ৫০ লাখ ডলার, ২০২২-২৩ অর্থবছরে ছিল ২ কোটি ৯৭ লাখ ডলার। ২০২১-২২ অর্থবছরে এই খাতের রপ্তানি আয় ছিল সর্বোচ্চ, ৪ কোটি ২৮ লাখ ডলার। তার আগের বছরগুলোতে রপ্তানি আয় দুই থেকে আড়াই কোটি ডলারের মধ্যে সীমিত ছিল।
চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে হস্তশিল্প খাতে রপ্তানি হয়েছে ১ কোটি ৪৬ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২৮ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১ কোটি ৬৫ লাখ ডলারের বেশি। বর্তমানে বাংলাদেশি হস্তশিল্প পণ্যের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো।
বিএইচ
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত