প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৬:২০ পিএম

পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়। দেশের প্রায় চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের এ প্রণোদনা বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কামরুল ইসলাম ভূইয়া জানান, এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাটবীজ বিনামূল্যে পাবেন।

তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হবে। মাঠপর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।

এদিকে গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে কাঁচাপাট রফতানি অর্ধেকেরও নিচে নেমে এসেছে বলে জানা গেছে। বাংলাদেশ থেকে বিশ্বের ১৯টি দেশে কাঁচাপাট রফতানি হয়, তা থেকে প্রতি বছর গড়ে এক হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়।

পাট অধিদফতরের দেয়া তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোংলা বন্দর দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে কাঁচাপাট রফতানি হয়েছে ৬ হাজার ৫৮৪ বেল। যেখানে গত অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে রফতানি হয়েছিল ১৭ হাজার ৪৯৫ বেল। একদিকে বাজারে গুণগতমানের পাট সংকট ও চড়া দাম, অন্যদিকে জাহাজের উচ্চ ভাড়া–এসব কারণে দেশের সমুদ্রবন্দর দিয়ে কাঁচাপাট র‌ফতানি কমেছে।

উল্লেখ, গত অর্থবছর কাঁচাপাট রফতানি করে ১ হাজার ৭৬৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল। আর পাটজাত পণ্য রফতানি করে আয় হয়েছিল ৭ হাজার ৬৪৪ কোটি টাকা।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...