
২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু, ২০১৯ সালের ৯ জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শেষ। মাঝের ১৫ বছর ধোনি খেলেছেন ৫৩৮টি আন্তর্জাতিক ম্যাচ, করেছেন ১৭ হাজারের বেশি রান। উইকেটের পেছনে দাঁড়িয়ে নিয়েছেন ৮৬৩টি ডিসমিসাল।
তবে একটি বিন্দুতে মিলে গেছে ভারতের ইতিহাসের সফলতম অধিনায়কের শুরু ও শেষটা। নিজের প্রথম ও শেষ আন্তর্জাতিক ম্যাচে রানআউট হয়েছেন ধোনি। অর্থাৎ রানআউটে শুরু আর রানআউটেই শেষ হয়েছে ধোনির বর্ণাঢ্য ক্যারিয়ার। ২০২০ সালের ১৫ আগস্ট অবসরের সিদ্ধান্ত জানালেও, ধোনির ক্যারিয়ারের শেষ ম্যাচে ২০১৯ সালের ৯ জুলাই।
সেই ম্যাচটি ছিল বিশ্বকাপের সেমিফাইনাল। নিউজিল্যান্ডের ২৩৯ রানের জবাবে ধুঁকছিল ভারত, আশার আলো দেখিয়ে লড়ছিলেন ধোনি। একপ্রান্ত আগলে রেখে ৭২ বলে পূরণ করেন নিজের ফিফটি। কিন্তু যে বলে ৫০ পূরণ করেন ধোনি, সে বলেই হন রানআউট। দুই রান নিতে গিয়ে মার্টিন গাপটিলের সরাসরি থ্রোতে রানআউট হয়ে যান তিনি। ফলে শেষ ম্যাচে রানআউটই হয়ে থাকে ধোনির সঙ্গী।
ঠিক যেমনটা ছিল ক্যারিয়ারের প্রথম ম্যাচেও। সেদিন ৪২তম ওভারে পঞ্চম উইকেটের পতনের পর উইকেটে এসেছিলেন অভিষিক্ত ধোনি। কিন্তু খেলতে পেরেছিলেন মাত্র ১টি বল। সেই বলেই রানআউট হন তাপস বৈশ্য এবং খালেদ মাসুদ পাইলটের যৌথ প্রচেষ্টায়। রানের খাতাও খুলতে পারেননি ধোনি, ফেরেন শূন্য রানেই।
রানআউট দিয়ে শুরু আর রানআউট দিয়েই শেষ করা আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে ২৬ বার রানআউট হয়েছেন ধোনি। এর মধ্যে সবচেয়ে ১৬ বার তিনি রানআউট হয়েছে ওয়ানডে ক্রিকেটেই। বাকি দশ রানআউটের মধ্যে টেস্টে চার ও টি-টোয়েন্টিতে দুর্ভাগ্যজনক এ আউট হয়েছেন ছয়বার।
শুরু ও শেষের দুই রানআউটের মাঝের দেড় দশকে ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি ট্রফি জেতার অনন্য কীর্তি গড়েছেন ধোনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শুরু, তারপর ২০১১ সালে সবচেয়ে আরাধ্য ওয়ানডে বিশ্বকাপ। দুই বছর পর (২০১৩) ভারত চ্যাম্পিয়নস ট্রফিও জেতে ধোনির অধীনে। শোকেসে আছে দুটি এশিয়া কাপও (২০১০ আর ২০১৬)।
ধোনির অধীনে ভারতের এত এত সাফল্য এসেছে, সেগুলো বিস্তারিত লিখতে গেলেও মহাকাব্য হয়ে যাবে। শুধু ভারতেরই নয়, তিন তিনবার (২০০৯, ২০১০ এবং ২০১৩) আইসিসির বিশ্ব টেস্ট একাদশেরও নেতৃত্ব দিয়েছেন এমএস। আইসিসির বিশ্ব ওয়ানডে একাদশে রেকর্ড ৮ বার সুযোগ পাওয়া খেলোয়াড় ধোনি, এর মধ্যে আবার পাঁচবার ছিলেন অধিনায়ক।
ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটের মধ্যে ধোনি সবচেয়ে সফল ছিলেন ওয়ানডেতে। পঞ্চাশের ওপর গড়, ১০ হাজারের ওপর রান (১০৭৭৭)। ৩৫০ ওয়ানডেতে ১০টি সেঞ্চুরির সঙ্গে ৭৩টি হাফসেঞ্চুরির মালিক তিনি। ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশার হিসেবে পরিচিতিটা হয়ে গেছে তাতেই। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অন্যতম সফলদের একজন।
দেশের হয়ে ১০০ টেস্ট খেলা হয়নি ধোনির। তবে ৯০ টেস্টে পরিসংখ্যান মন্দ ছিল না, ৬ সেঞ্চুরি ও ৩৩ হাফসেঞ্চুরিতে ৩৮.০৯ গড়ে ৪৮৭৬ রান ধোনির, সর্বোচ্চ ২২৪। সেঞ্চুরি ছোঁয়ার সুযোগ ছিল টি-টোয়েন্টিতেও। তবে ৯৮ ম্যাচেই থামল ক্যারিয়ার। কুড়ি ওভারের ক্রিকেটেও ওয়ানডের মতো ঈর্ষণীয় সাফল্য। ৩৭.৬০ গড়ে ১৬১৭ রান সদ্য সাবেক উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের।
টেস্টে ভারতকে সবচেয়ে বেশি ম্যাচে (৬০) নেতৃত্ব দেয়া অধিনায়ক ধোনি। তার অধীনে ভারত জিতেছে ২৭টি টেস্ট, হেরেছে ১৮টি, ড্র ১৫। বিরাট কোহলি নেতৃত্বে আসার আগে ভারতকে সবচেয়ে বেশি টেস্ট জয় এনে দেয়া অধিনায়ক ছিলেন ধোনিই। ৩৩ জয় নিয়ে এখন কোহলি ওপরে উঠে গেছেন।
তবে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ভারতকে সবচেয়ে বেশি জয় এনে দেয়ার রেকর্ডে ধোনির ধারেকাছে নেই ভারতের কোনো অধিনায়ক। ২০০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ভারতকে ১১০টিতেই জিতিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ৭২ ম্যাচে জয় ৪১টি।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু





পাঠকের মতামত