
সবার জানা, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এখন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) খেলোয়াড়। এরই মধ্যে দুই দিন পিএসজির হয়ে অনুশীলন করে ফেলেছেন মেসি। সবার আগ্রহের কেন্দ্রে এখন একটিই প্রশ্ন, পিএসজিতে মেসির অভিষেক কবে?
এরই মধ্যে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এক ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। আজ (শনিবার) স্ট্রাসবুর্গের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। তবে এই ম্যাচে দেখা যাবে না লিওনেল মেসিকে। শুক্রবারই পিএসজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, শনিবারের ম্যাচটিতে নামবেন না মেসি।
তাহলে কবে পিএসজির জার্সিতে প্রথম ম্যাচ খেলবেন মেসি? এ বিষয়ে পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে সম্ভাব্য দুইটি তারিখের কথা। প্রথমটি ২৯ আগস্ট রেইমসের মাঠে আর পরেরটি ১২ সেপ্টেম্বর ক্লারমন্ত ফুটের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচটি।
গত মাসে কোপা আমেরিকা জেতার পর প্রায় এক মাসের বেশি সময় ধরে মাঠের বাইরেই রয়েছেন মেসি। তাই মূলত মেসির ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্যই অপেক্ষা করছে পিএসজি। ক্লাবের হয়ে আনুষ্ঠানিক প্রেজেন্টেশনের দিন এ বিষয়ে কথা বলেছিলেন মেসি নিজেও।
পাশাপাশি অন্য আরেকটি কারণের কথাও বলেছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস। তাদের প্রতিবেদন মোতাবেক, আগামী ১২ সেপ্টেম্বর ক্লারমন্ত ফুটের বিপক্ষে যেহেতু ঘরের মাঠে ম্যাচ, তাই পূর্ণ গ্যালারিতে সমর্থকদের সামনেই মেসির অভিষেক করাতে পারে পিএসজি। আর তা হলে এখনও প্রায় এক মাস অপেক্ষা করতে হবে মেসিকে নতুন জার্সিতে দেখার জন্য।
মেসির ব্যাপারে পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো বলেছেন, ‘কোপা আমেরিকা ফাইনালের পর আজ (শুক্রবার) মেসির মাত্র দ্বিতীয় দিনের অনুশীলন ছিল। আমাদের পরিকল্পনা হলো সে কেমন বোধ করছে তা বুঝতে পারা। যাতে তাকে অভিষেক করানো যেতে পারে।’
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত