ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ...

পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি এগ্রো অর্গানিকা পিএলসি সমাপ্ত তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৩৩ পয়সা।
তিন প্রান্তিক মিলিয়ে বা নয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৮ পয়সা।
কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ৯ মাসে ইপিএস হয়েছে ৮৯ পয়সা। আর প্রথম ৩ মাসে ইপিএস হয়েছে ৩০ পযসা।
আলোচ্য সময়ে কোম্পানিটির কিউআই পরবর্তী শেয়ার হিসাবে এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সা।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত