
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের নতুন কোম্পানি এগ্রো অর্গানিকা পিএলসির লেনদেনের তারিখ নির্ধারণ করেছে। আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর) কোম্পানিটির লেনদেন ডিএসইর এসএমই প্লাটফর্মে শুরু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে এগ্রো অর্গানিকার ট্রেডিং কোড “এওপিলসি” । এবং ডিএসই কোম্পানি কোড “৭৪০০৪”। কোম্পানিটি খাদ্য ও আনুসঙ্গিক খাতে লেনেদেন করবে। কোম্পানিটি গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্ষন্ত কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (কিউআইও) সম্পন্ন করেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩১ মে কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে কিউআই অফারের মাধ্যমে ০৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।
এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোম্পানিটির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে।
জানা গেছে, উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৮ পয়সায়।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ২বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
- ৩চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে: অর্থমন্ত্রী
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ৫নবীনগরে বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- ৬ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৭পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী
- ৮দুই গোল্ড মেডেল জিতে আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে বিশ্ব রেকর্ড অভির
- ৯শিবচরে আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে হুমকিতে সড়ক-বেড়িবাঁধ
- ১০ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম
- ১ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ২কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৩কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৪ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৫খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল
- ৬সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ৭চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৮রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ৯চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ১০বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা





পাঠকের মতামত