প্রকাশিত: জুন ২১, ২০২৩ ১১:৩৩ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সি অ্যান্ড এ টেক্সটাইল উচ্চ আদালত থেকে স্থগিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি পেয়েছে। কোম্পানিটি ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত গত ৫ বছরের এজিএম করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আদালতের নির্দেশের ৮ সপ্তাহের মধ্যে কোম্পানিটিকে এজিএমের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করতে হবে। স্থগিত এজিএমের জন্য পর্ষদ সভার তারিখ পরে জানাবে কোম্পানিটি।

কোম্পানিটি গার্মেন্টস এবং টেক্সটাইল বিভাগে সব যন্ত্রপাতির পরীক্ষা সম্পন্ন করেছে। এমনকি কোম্পানিটি পরীক্ষামূলক উৎপাদনও সম্পূর্ণ করেছে। কোম্পানিটি আশা করছে কোম্পানির বাল্ক উৎপাদন আসন্ন ঈদের পর শুরু হবে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...