প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২ ১২:০৩ পিএম , আপডেট: ডিসেম্বর ১২, ২০২২ ১২:০৩ পিএম

জ্বালানি-সাশ্রয়ী স্পিনিং মেশিনারি ও অন্যান্য সরঞ্জাম ক্রয় ও স্থাপনে সহায়তা করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর ফলে টেকসই ব্যবস্থায় বস্ত্র উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। এই লক্ষ্যে ইতোমধ্যে এনভয় টেক্সটাইল লিমিটেডের সাথে ১০.৮ মিলিয়ন ইউরোর (১১.২ মিলিয়ন ডলার) একটি চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক।

এডিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন স্পিনিং ইউনিটের নির্মাণ ও চালু করার ফলে ২৫০ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

জানা যায়, ঋণের অর্থে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় এনভয়ের ম্যানুফ্যাকচারিং প্লান্টে দ্বিতীয় সুতা স্পিনিং ইউনিট স্থাপন করা হবে। নতুন স্বয়ংক্রিয় এবং অধিক জ্বালানি-সাশ্রয়ী ইউনিটটির বার্ষিক সুতা উৎপাদন ক্ষমতা হবে ৩,৬০০ টন। এই সুতা মূলত ডেনিম কাপড় উৎপাদনে ব্যবহৃত হয়।

এডিবির প্রাইভেট সেক্টর অপারেশনস অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট অশোক লাভাসা বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি মূল চালিকাশক্তি, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০%-এর বেশি অর্জন করে।

তিনি বলেন, এনভয় বাংলাদেশে নেতৃস্থানীয় ডেনিম ফ্যাব্রিক প্রস্তুতকারক। আধুনিক স্পিনিং যন্ত্রপাতি সুতা উৎপাদন ক্ষমতা বাড়াবে, আমদানি করা সুতার ওপর নির্ভরতা কমাবে এবং শিল্পের দক্ষতা, স্থায়িত্ব ও জ্বালানি-সক্ষমতা বাড়াবে।

অশোক বলেন, এই প্রকল্পের মাধ্যমে এডিবি ২ দশক পর বাংলাদেশের টেক্সটাইল খাতে অর্থায়নে ফিরে এল।

এডিবি আরও জানায়, প্রকল্পটি জ্বালানি-সাশ্রয়ী ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাবে।

এছাড়া, এডিবি এনভয় টেক্সটাইলকে একটি জেন্ডার অ্যাকশন প্ল্যান তৈরিতে সাহায্য করবে, যা নারী কর্মীদের জন্য ক্যারিয়ারের সুযোগ বাড়াবে, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক সংগ্রহ এবং কর্মক্ষেত্রে লিঙ্গ-অন্তর্ভুক্তি বৃদ্ধি করবে।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...