
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করা এনআরবি ব্যাংক লিমিটেডের লেনদেন মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উভয় পুঁজিবাজারে শুরু হয়েছে। ডিএসইতে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরি থেকে লেনদেন শুরু করেছে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হলো “NRBBANK”। আর কোম্পানি কোড ১১১৫৫।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে ৮ হাজার ১৭২টি শেয়ার ১৭ বার হাতবদল হয়ে বিক্রি হয়েছে।
এর আগে, ব্যাংকটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করে পুঁজিবাজারে ‘ব্যাংক’ খাতে তালিকাভুক্ত হয়েছে। ব্যাংকটি আইপিও আবেদন গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করা হয়।
জানা গেছে, পুঁজিবাজারে এনআরবি ব্যাংক ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করেছে। শেয়ারপ্রতি অভিহিত মূল্য ছিল ১০ টাকা।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭২ পয়সা।
সমাপ্তবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২৩) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৭ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা।
আইপিও অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকটি তালিকাভুক্তির আগে কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিল ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
এনআরবি ব্যাংক ক্রেডিট কার্ডের দিক থেকে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। বর্তমানে ব্যাংকটির ৫০ হাজারের বেশি গ্রাহক সক্রিয়ভাবে ক্রেডিট কার্ড ধারণ করছে, যেগুলোর মোট অর্থের পরিমাণ ৩০০ কোটি টাকার বেশি।
এসকেএস
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত