প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:২০ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদের জন্য সাড়ে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে ফান্ডটির মোট সম্পদমূল্য হয়েছে ৬ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৮৮৬ টাকা। ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। বাজারমূল্যে ইউনিট প্রতি সম্পদমূল্য ১০ টাকা ৯৭ পয়সা।

ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ,২০২৪।

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...