
বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির (এমআইজিএ) ভাইস প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশের জুনায়েদ কামাল আহমেদ। এমআইজিএর ওয়েবসাইটে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতামূলক নিয়োগপ্রক্রিয়ার মধ্য দিয়ে এই পদের জন্য নির্বাচিত হয়েছেন জুনায়েদ আহমেদ। তিনি এমআইজিএর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিরোশি মাতানোর কাছে দায়বদ্ধ থাকবেন।
এমআইজিএ বিশ্বব্যাংক গ্রুপের বিনিয়োগ ঝুঁকি বীমা শাখা।
জুনায়েদ আহমেদ দীর্ঘদিন ধরে বিশ্বব্যাংকে চাকরি করছেন। চাকরি শুরুর পর থেকেই আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে বিভিন্ন দেশে কাজ করেছেন তিনি। ফলে এ ব্যাপারে তার অভিজ্ঞতা ও গভীর বোঝাপড়া আছে। এ ছাড়া বিশ্বব্যাংক গ্রুপের সদস্য দেশগুলোতে তিনি বিভিন্ন কাজে নেতৃত্ব দিয়েছেন।
বাংলাদেশি এই অর্থনীতিবিদ ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ভারতে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে আফ্রিকা ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন তিনি। এরপর থেকে তিনি আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পাশাপাশি ভারত ও দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে ব্যাংকের কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন।
সাবেক কূটনীতিকের ছেলে জুনায়েদ ১৯৯১ সালে তরুণ পেশাদার হিসেবে বিশ্বব্যাংকে যোগ দেন। ভারতে বিশ্বব্যাংকের প্রধানের দায়িত্ব নেওয়ার আগে বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জুনায়েদ আহমেদ ২০০৪ সালে দরিদ্র মানুষের জন্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট মেকিং সার্ভিসেস ওয়ার্ক প্রণয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত অর্থনীতিতে পিএইচডি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে দুই বছর মেয়াদি এমপিএ ও ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে বিএ করেছেন। জুনায়েদ আহমেদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৭রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৮অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড





পাঠকের মতামত