ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ১৬, ২০২৬ ৯:২২ পিএম

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে ব্যাংকের সম্মানিত গ্রাহকরা এমজি গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের সম্মানিত গ্রাহকরা এমজি ব্রান্ডের গাড়ি ক্রয়ে র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর কাছ থেকে বিশেষ ছাড় পাবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর চিফ এক্সিকিউটিভ অফিসার হোসেন মাশনুর চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ...

মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি ...