
আগের ম্যাচে হেরে গিয়েছিল পিএসজি। এক ম্যাচ পর আবার জয়ে ফিরেছে তারা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে দিজোঁকে ৪-০ ব্যবধানে উড়িয়ে লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠেছে মাওরিসিও পচেত্তিনোর দল।
শনিবার প্রতিপক্ষের মাঠে পিএসজির হয়ে আরও একটি করে গোল করেন মোইজে কিন ও দানিলো পেরেইরা।
এর আগে গত রাউন্ডে মোনাকোর বিপক্ষে ২-০ গোলে হেরেছিল প্যারিসের দলটি।
এদিন শুরু থেকে আক্রমণাত্মক খেলা সফরকারীরা ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায়। ডি-বক্সে আবদু দিয়ালোর পাসে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন। ৩২তম মিনিটে পেনাল্টি কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ডি-বক্সে স্বাগতিকদের এক মিডফিল্ডারের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে ব্যবধান ৩-০ করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে। রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন বিশ্বকাপ জয়ী ফরাসি ফুটবলার।
ম্যাচের ৮২তম মিনিটে দানিলোর গোলে বড় জয়ের পথে এগিয়ে যায় সফরকারীরা। ড্রাক্সলারের কর্নারে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
লিগে ২৭ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৫৭। ২৬ ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিল। তাদের সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লিঁও। ৫২ পয়েন্ট নিয়ে চারে মোনাকো।
- ১দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ২চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৩মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৪বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৫কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৬ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ৭খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ৮চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৯রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ১০ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৬মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার





পাঠকের মতামত