
এমারাল্ড অয়েল ইন্ডাস্টিজ লিমিটেডের ১৬তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭শে ডিসেম্বর) অনলাইন প্লাটফর্মে কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানিটির শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করে। যা পূর্ববতী উদ্দ্যেক্তা ও পরিচালকগণ যাদের শেয়ার ৩০.৪৫ শতাংশ ব্যতীত সকলে প্রাপ্য হবেন।
এছাড়াও ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা বিনিয়োগের বিপরীতে মিনরি বাংলাদেশ লিমিটেডকে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪ টি সাধারণ শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়।
এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সফিকুল ইসলাম।
এ সময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তষ কুমার দেব, ড. মো. লিয়াকত হোসেন মোরাল, মোহাম্মদ গোলাম সারোয়ার, শাহীনূর খানম, এফ.সি.এ এবং মিনোরি বাংলাদেশ লি. কর্তৃক মনোনীত পরিচালক মো. নাছির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন ও মো. রুবেল সরদার।
এতে আরও উপস্থিত ছিলেন, কোম্পানির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. এমরান হোসাইন। এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি ও নিরপেক্ষ স্ক্রুটিনাইজার এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন। পাশাপাশি কোম্পানির শেয়ার হোল্ডারগণ অনলাইনে তাদের তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
এএ
- ১ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম
- ২গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৩সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৬হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ৭সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৫৫ কোটি টাকার
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৬কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৭রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৯প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ১০জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত