
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজের কারখানা ৬ মাসের জন্য বন্ধ ঘোষণা করার যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটি গুজব বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
এশিয়াটিক ল্যাবরেটরিজের কোম্পানি সচিব ইশতিয়াক আহমেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, আজ দুপুরের দিকে দেখতে পেলাম কে বা কাহারা আমাদের কোম্পানি বন্ধ ঘোষণা করা হয়েছে এমন একটি তথ্য ছড়িয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের কারখানা বন্ধ হয়নি বা এমন কোনো ঘোষণাও দেয়া হয়নি। কারোর প্রয়োজন হলে আমাদের কারখানা ভিজিট করে সত্যতা দেখে যেতে পারেন।
যারা এমন তথ্য ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নিবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পর্ষদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব।
‘এশিয়াটিক ল্যাবের কারখানা ৬ মাসের জন্য বন্ধ ঘোষণা’, ‘এশিয়াটিকের কারখানায় তালা’ ইত্যাদি শিরোনামে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির উৎপাদন বা কারখানা বন্ধ রাখতে হলে স্টক একচেঞ্জকে জানাতে হয়। কোম্পানির এসব তথ্য আবার ডিএসই ও সিএসই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে ডিএসই বা সিএসইসির ওয়েবসাইটে এশিয়াটিক ল্যাবরেটরিজের কারখানা বন্ধ হওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এশিয়াটিক ল্যাবরেটরিজ ‘এন’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২২ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৫৫। এর মধ্যে ৪০ দশমিক ৭১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৩ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ৩৬ দশমিক ২৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এম জি
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৭জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৮একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত