
এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আরও বেড়েছে। চলতি সপ্তাহে তা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এখন এশিয়ায় গরম আবহাওয়া বিরাজ করছে। সঙ্গত কারণে এই অঞ্চলে এলএনজির চাহিদা শক্তিশালী হয়েছে। ফলে জ্বালানি পণ্যটির দর বৃদ্ধি পেয়েছে।
আলোচ্য সময়ে উত্তর-পূর্ব এশিয়ায় আগামী জুলাইয়ের এলএনজির গড় সরবরাহ মূল্য ঊধ্র্বমুখী হয়েছে। এই সপ্তাহে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দর স্থির হয়েছে ১০ ডলার ৯০ সেন্টে।
গত সপ্তাহে যা ছিল ১০ ডলার ৫০ সেন্ট। সেখান থেকে জ্বালানি পণ্যটির মূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত ৫ জানুয়ারির পর তা সর্বোচ্চ স্তরে উঠেছে। শিল্প কারখানা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান কম্মোডিটি প্রাইসিং এজেন্সি আর্গাসের এলএনজি প্রাইসিংয়ের প্রধান স্যামুয়েল গুড বলেন, গত কয়েক দিনে এশিয়ায় এলএনজির সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে। কারণ, দক্ষিণ-পূর্ব এশীয় ক্রেতাদের কাছে জ্বালানি পণ্যটির চাহিদা বেড়েছে।
তিনি বলেন, আগামী মাসে এশিয়ার বৃহৎ অর্থনীতি চীনের উত্তর-পূর্ব অঞ্চলে প্রখর তাপমাত্রা থাকতে পারে। এতে শীতল থাকতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে। ফলে গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এলএনজির চাহিদাও বাড়বে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে বিশ্ববিখ্যাত রিস্টাড এনার্জি বিশ্লেষক মাসানোরি ওডাকা বলেন, এশীয় আরেক বৃহত্তম অর্থনীতি ভারতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটা আগামী কয়েক মাস অব্যাহত থাকতে পারে। ফলে আসন্ন জুন ও জুলাইয়ে দেশটির আরও এলএনজি প্রয়োজন হবে। সেটাও মূলত জনগণকে শীতল রাখতে বিদ্যুতে চাহিদা মেটাতে।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা





পাঠকের মতামত