
চীনের বেইজিংয়ে বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের সংগঠন বেইজিং মিলিটারি অ্যাটাচে কর্পস (বিএমএসি)। সংগঠনটির এশিয়া-প্যাসিফিক মিলিটারি ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত বাংলাদেশি নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল রশীদ।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিনি একজন সামরিক কূটনীতিক হিসেবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সব দেশের প্রতিনিধিত্ব করবেন। চলতি জানুয়ারির প্রথম দিন থেকে আগামী ৩১ ডিসেম্বর এক বছরের জন্য তিনি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বেইজিংয়ের ১১৮টি দেশের ২৪০ জন সামরিক কূটনীতিক নিয়ে বিএমএসি গঠিত। আর বিএমএসির এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ফোরামটি ২৭টি দেশের ৭০জন সামরিক কূটনীতিক নিয়ে গঠিত।
সম্প্রতি এশিয়া-প্যাসিফিক মিলিটারি ফোরামের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সামরিক কূটনীতিকদের আনুষ্ঠানিক এজিএম-এ সদস্যদের ভোট ও সমর্থনে কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল রশীদকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
কমান্ডার মোস্তফা বাংলাদেশ নৌবাহিনীর একজন স্বনামধন্য কর্মকর্তা। তিনি বিভিন্ন মহড়ায় অংশগ্রহণ করেছেন এবং দেশে-বিদেশে সামরিক কৌশল ও যুদ্ধের বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি বাংলাদেশ ও নৌবাহিনীতে বিভিন্ন চ্যালেঞ্জিং ও অপারেশনাল দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে সাহসিকতা ও অসামান্য পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ কোস্ট গার্ড পদক, রাষ্ট্রপতি পুলিশ পদক ও শুদ্ধাচার পদকসহ বিভিন্ন সম্মানসূচক পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
কমান্ডার মোস্তফা এশিয়া-প্যাসিফিক মিলিটারি ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। পাশাপাশি চীনের সামরিক ও কূটনৈতিক মহলে এর প্রভাব বাড়বে। সামরিক মহলের সঙ্গে মোস্তফার ভালো যোগাযোগের ফলে বাংলাদেশকে উপকৃত করবে বলে মনে করে চীনে প্রবাসী বাংলাদেশিরা।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত