
মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজের ঘোষণা করা হয়। প্যাকেজের ২০০ কোটি টাকার ঋণের ৩০ শতাংশের বেশি নারী উদ্যোক্তাদের দিতে চায় এসএমই ফাউন্ডেশন।
আজ (শনিবার) ঋণ বিতরণের প্রস্তুতি নিয়ে সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা চেম্বার, অ্যাসোসিয়েশন এবং নারী-উদ্যোক্তা সংগঠনসমূহের প্রতিনিধিদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ তথ্য জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য মির্জা নুরুল গণি শোভন, সাবেক সদস্য রাশেদুল করীম মুন্না এবং বিভিন্ন ট্রেডবডি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ প্রায় ৯০জন উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন।
মফিজুর বলেন, এ মাসের তৃতীয় সপ্তাহেই ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে ঋণ বিতরণ শুরু করা হতে পারে। প্রান্তিক পর্যায়ের বেশি সংখ্যক উদ্যোক্তাদের ঋণের আওতায় আনার লক্ষে ঋণের সর্বোচ্চ সীমা ৭৫ লাখ থেকে ৫০ লাখ টাকায় কমিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাবে প্রকৃত ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণের আওতায় আনতে ২ সেপ্টেম্বর ২০২১ এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে পরিচালক পর্ষদের ১২৩তম সভায় ঋণ বিতরণ নীতিমালা সংশোধন করা হয়েছে। সে অনুযায়ী সারাদেশের এসএমই ক্লাস্টার উদ্যোক্তাদের মোট ঋণের ১০ শতাংশ বিতরণের প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও বলেন, ম্যানুফ্যাকচারিং ও সেবাখাতের উদ্যোক্তাদের ৭০ শতাংশ এবং ট্রেডিংখাতের উদ্যোক্তাদের তিন শতাংশ ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে নারী-উদ্যোক্তাদের জন্য ট্রেডিংখাতে এ হার ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। এছাড়া আবেদনের পর দ্রুততম সময়ে উদ্যোক্তাদের সহজে ঋণ পাওয়া নিশ্চিত করতে তাদের প্রয়োজনীয় কাগজপত্রের চেকলিস্ট ব্যাংক থেকে সরবরাহ করা হবে এবং পাঁচ কর্মদিবসের মধ্যে ঋণ পাওয়া বা না পাওয়ার কারণ জানিয়ে দেওয়ার বিষয়টি নীতিমালায় যুক্ত করা হয়েছে।
করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য সরকারের দ্বিতীয় দফার প্রণোদনার আওতায় গত অর্থবছরে সফলভাবে ১০০ কোটি টাকা বিতরণের পর চলতি অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে আরও ২০০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার।
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৮এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব





পাঠকের মতামত