
শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএমই খাত। ক্ষতি কাটিয়ে উঠতে এ খাতকে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিতে হবে। তা না হলে অর্থনীতি গতিশীল হবে না।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে ব্যাংক ঋণের সুদ হার কমানোর দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। পাশাপাশি এ খাতের বিকাশ অব্যাহত রাখতে নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার বিষয়টি নিশ্চিতের কথাও বলা হয়।
দুই দিনব্যাপী এশীয় নারী–উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অফ উইমেনস এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ সম্মেলন শনিবার উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএমই খাত। ক্ষতি কাটিয়ে উঠতে এ খাতকে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিতে হবে। তা না হলে অর্থনীতি গতিশীল হবে না।
উচ্চ প্রবৃদ্ধি অর্জনে এসএমই খাতের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী জানান, দেশের ৯৮ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্প। অথচ তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণের পরিমাণ পর্যাপ্ত নয়। সুদের হারও অনেক বেশি।
এ জন্য এসএমই খাতের উন্নয়নে সুদ হার কমানো ও নারী উদ্যোক্তাদের আরও বেশি ঋণ দেয়ার আহ্বান জানান মন্ত্রী। সেই সঙ্গে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা বাড়ানোর প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সভাপতি মানতাশা আহমেদ বলেন, ব্যবসা করতে গিয়ে নানা ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন নারী উদ্যোক্তারা। এর মধ্যে ঋণ সংকট অন্যতম। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নারী উদ্যোক্তাদের সহায়তা করতে তেমন উৎসাহী নয়।
এসএমই খাতের বিকাশ ধরে রাখতে বেশি বেশি ঋণ দেয়ার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্ব হীদের এ আহ্বান জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাহসিন।
- ১এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ২আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৩তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৪সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৫জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৬মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৭বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৮মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৯এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ১০শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত