
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগ দিয়েছেন ড. মো. মফিজুর রহমান।
নিয়োগ পাওয়ার পর সোমবার (২৮ ডিসেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।
এর আগে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিটাকের মহাপরিচালক থাকার পাশাপাশি তিনি এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্যও ছিলেন।
ওই দায়িত্ব শেষে ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে মফিজুর অবসর উত্তর ছুটিতে (পিআরএল) ছিলেন।
১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন মফিজুর রহমান।
এরপর ২০০১ সালে নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্ট স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ১৯৯৯ সালে এলএল.বি ডিগ্রি অর্জন করেন।
মফিজুর ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। ৩২ বছরের দীর্ঘ সরকারি কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন ছাড়াও নৌ পরিবহন মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বঙ্গভবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক, সৌদি আরবের জেদ্দায় হজ কাউন্সেলর এবং ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রোমে তিনি গ্রুপ ৭৭, রোম চ্যাপ্টারের চেয়ারপারসন ছিলেন দুই বছর।
- ১গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ২দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৪জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৫১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৬আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৭জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৮জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ১০জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত