প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫ ৮:২৩ পিএম

গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা দিতে চায় দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। এরই লক্ষ্যে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৪শে মার্চ) মতিঝিল বিএসসি টাওয়ারে অবস্থিত ব্যাংকটির বোর্ড রুমে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকদের ডিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এরফলে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসির উদ্দিন এবং কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডর পরিচালক মো: হাবিবুর রহমাম, মো:নাজিমউদ্দৌলা, মো:মোকাদ্দেস আলী এফসিএস। আরও উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক মো: আলতাফ হোসেন ভূঁইয়া এবং এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এর প্রধান আর্থিক কর্মকর্তা মো: লুৎফুর রহমান ও হেড অব অপারেশন মো: শাফায়েত আহমেদ সিদ্দিক এবং কোয়ান্ট ফিনটেকের প্রধান আর্থিক কর্মকর্তা মো.মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সনামধন্য ব্রোকারেজ হাউজ । অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ‘কিউ-ট্রেডার’ বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)।

এএ

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ...

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...