
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইস্ট কোস্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড এবং বেক্সিমকো গ্রুপের মধ্যে ৯ দশমিক ২৩ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।
ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড পরিচ্ছন্ন জ্বালানির নির্ভরযোগ্য সূত্র হিসেবে সৌর শক্তি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। এরই মধ্যে ওমেরা সোলার সফলভাবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ৬০ মেগাওয়াটেরও অধিক সোলার সিস্টেম বসানোর কাজ সম্পন্ন করেছে।
বুধবার (৩ জুলাই) ইস্ট কোস্ট সেন্টারের বোর্ড রুমে বেক্সিমকোর সঙ্গে ৯ দশমিক ২৩ মেগাওয়াট গ্রিড-টাইড রুফটপ সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত চুক্তি সই করে ওমেরা সোলার।
অনুষ্ঠানে ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক দিলরুবা চৌধুরী এবং বেক্সিমকো টেক্সটাইল ডিভিশনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার অনিল কুমার মহেশ্বরী ২০ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয়সংক্রান্ত চুক্তিতে সই করেন। এ সময় বেক্সিমকোর পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটিলিটি’র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন সাবির খান, এক্সিকিউটিভ ডিরেক্টর সাকিব সাকুর এবং ইস্ট কোস্ট গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদুর রহিম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার একেএইচ হাসিফ সওদাগর, চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেইন মিনহাজুর রেজা চৌধুরী, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার খান আশিকুর রহমান ও অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার কাজী উম্মে জাহান মিসি উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে প্রকল্পের ওয়ার্কি অ্যান্ড কমিউনিকেশন টিমের সদস্যসরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ওমেরা সোলার বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক গাজীপুরে ৯ দশমিক ২৩ মেগাওয়াট সক্ষমতার সোলার সিস্টেম বসাবে।
যা থেকে প্রতি বছর ১০ দশমিক ৭৮ মেগাওয়াট আওয়ার সৌর বিদ্যুৎ উৎেপাদন করা সম্ভব হবে। এর মাধ্যমে বেক্সিমকোর বিদ্যুৎ বিল থেকে বছরে ১০৪ দশমিক ৪৬ মিলিয়ন টাকা সাশ্রয় হবে। বেক্সিমকোর এই উত্সাহব্যাঞ্জক পদক্ষেপ বাংলাদেশ জুড়ে আরো বহু শিল্প প্রতিষ্ঠানকে সৌর শক্তি ব্যবহারে আগ্রহী করবে। এখন অনেকেই পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে সোলার সিস্টেমের মতো প্রশংসনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওমেরা সোলারের সঙ্গে হাত মেলাচ্ছে।
ছাদে সোলার সিস্টেম বসানো ব্যবসা কাঠামোর পরিসেবা খরচ কমিয়ে জাতির টেকসই ভবিষ্যৎ অর্জনের চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলেও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা জানান।
এসকেএস
- ১প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
- ২কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত
- ৩বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৪ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ৫বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা
- ৬জমি নিয়ে বিরোধ, মামলা তুলে নিতে অন্তঃসত্ত্বাকে হত্যার হুমকি
- ৭সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
- ৮ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ৯১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান
- ১০গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ৫চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৬রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৭জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত