প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ ৮:২৪ পিএম

‘আধুনিক মার্কেটিংয়ের মাধ্যমে উন্নত পৃথিবী গড়া’ প্রতিপাদ্য নিয়ে রোববার অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে দুই দিনব্যাপী এতৃতীয় ওয়ার্ল্ড মার্কেটিং সামিট। ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের সঙ্গে (ডব্লিউএমএস) যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশে কটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ।

সোমবার (০৭ নভেম্বর) নর্দান এডুকেশন গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের প্রথম দিনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বাংলাদেশ থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর অধ্যাপক ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের গ্লোবাল অ্যাডভাইজার প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুলল্গাহ সম্মেলনে বক্তব্য দেবেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড মার্কেটিং সামিট (ডব্লিউএমএস) একটি স্বাধীন বৈশ্বিক সংস্থা। প্রতিষ্ঠানটি মার্কেটিংয়ের মাধ্যমে উন্নততর বিশ্ব বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রফেসর ড. ফিলিপ কটলার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর্থসামাজিক উন্নয়নে মার্কেটিংয়ের উদ্ভাবনী বিষয়গুলোকে কাজে লাগানো। এবারের ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিটে বিশ্বের বিভিন্ন খাতের শতাধিক নেতৃস্থানীয় ব্যক্তি বক্তব্য দেবেন। বিভিন্ন দেশের নীতিনির্ধারকরা ছাড়াও ব্যবসা, মার্কেটিং, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংয়ের জগতে শীর্ষস্থানীয় ব্যক্তিরা এতে অংশ নিচ্ছেন।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...