
ওয়ালটনে যোগ দিলেন স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম। তিনি বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন। নতুন দায়িত্ব পালনের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ আজিজুল হাকিম।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে আজিজুল হাকিমকে বরণ করে নেওয়া হয়। তাকে স্বাগত জানান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ূন কবীর, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মোহাম্মদ রায়হান, সিরাজুল ইসলাম, ফিরোজ আলম, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া ও নিয়ামুল হক, অপারেটিভ ডিরেক্টর কাজী জাহিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, ওয়ালটনের সঙ্গে সরাসরি এবং শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন দেশের একঝাঁক তারকা। তাদের মধ্যে অন্যতম জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা এবং চিত্রনায়ক আমিন খান। জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, মিসেস বাংলাদেশ মুনজারিন মাহবুব অবণীসহ ওয়ালটনের সঙ্গে অনেক তারকা দীর্ঘদিন যুক্ত ছিলেন।
ওয়ালটনে যোগ দেওয়া প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘ওয়ালটন যখন সাধারণ মানুষের জন্য বাংলাদেশে তৈরি পণ্য উন্মুক্ত করে, তখন থেকেই প্রতিষ্ঠানটিকে ভালোবেসেছি। কারণ, ওয়ালটন বাংলাদেশের প্রতিষ্ঠান। দেশের মানুষের প্রতিষ্ঠান। ওয়ালটন পরিবারে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। ওয়ালটনের লক্ষ্য পূরণের সহযোদ্ধা হিসেবে যথাসাধ্য অবদান রাখার চেষ্টা করব।’
- ১প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ২ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ৫উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ৬রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ৭মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৮৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ৯বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ১০রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা





পাঠকের মতামত