
চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সুরেশ রায়নার নাম ছেঁটে ফেললো। তাতে একটা বার্তা পরিষ্কার, এবারের আইপিএলে খেলা হচ্ছে না চেন্নাইয়ের সহ-অধিনায়কের।
এবারের আইপিএল শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রায়না। তবে দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে এক সপ্তাহের ক্যাম্পে যোগ দেন। আইপিএল খেলতে দলের অন্যদের সঙ্গে যান সংযুক্ত আরব আমিরাতেও। কিন্তু কদিন যেতে ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ দেশে ফেরেন এই ব্যাটসম্যান।
রায়নার চলে আসার পেছনে কারণ হিসেবে শোনা গিয়েছিল নানা কথা। হোটেলের রুম পছন্দ না হওয়া, অধিনায়ক ধোনির মতো ঘর চেয়েও প্রত্যাখ্যাত হওয়ার খবর মিলেছিল। অবশ্য রায়না বলেছিলেন, দলের ১৩ জনের করোনা পজিটিভ হওয়ায় সন্তানদের জন্য উদ্বেগ থেকে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিস্থিতি ভালো হলে ফেরার আশ্বাস দেন।
কিন্তু রায়নাকে ফের আইপিএলে দেখা যাওয়া নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আইপিএলে টানা দুই ম্যাচে হারের পর তাকে দলে ফেরানোর ডাক সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সমর্থকরা। ঠিক এমন সময়ে তার নাম কেটে দেওয়া হল চেন্নাইয়ের ওয়েবসাইট থেকে। এর মানে এবারের আইপিএলে তিনি আর দলের সদস্য নন।
অবশ্য চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন কদিন আগে বলেছিলেন যে, নিজে থেকে রায়নার সরে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছে দল। তা নিয়ে আর ভাবা হচ্ছে না। এই কর্মকর্তা যে শুধুই কথার কথা বলেননি, তা প্রমাণ হলো রায়নার নাম কেটে দেওয়ার সিদ্ধান্তে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত