
আগামী ১৪ ও ১৫ জুন কক্সবাজার, চকরিয়া ও পেকুয়া সফরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রেস সচিব সাফওয়ানুল করিমের দেওয়া সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ডুলহাজারা সাফারী পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের মাধ্যমে বহুল প্রতীক্ষিত পৌর উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পেকুয়ার সাঈদ ম্যানশনে অবস্থান করে মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন। এরপর তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন, যা এলাকার প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।
বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। জনসভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং সেখানে রাত্রীযাপন করবেন।
পরদিন ১৫ জুন সকালে কক্সবাজারে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে ঘিরে কক্সবাজার, চকরিয়া ও পেকুয়াজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে চকরিয়ার জনসভা এবং পেকুয়ার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
টিআর
- ১পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ২সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৩বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৪টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৫নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৬রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৭চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৮দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৯নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ১০রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই





পাঠকের মতামত