
খুলনার কয়রা উপজেলার কালনা আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর)দিনব্যাপী সুন্দরবন উপকূলবর্তী এ উপজেলার প্রায় আট শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মহারাজপুর মানব কল্যাণ পরিষদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড় ছিল।
গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় অভিজ্ঞ–বিশেষজ্ঞ ডাক্তার-নার্সদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান ও ছানি রোগীদের বাছাই করেন। বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।
এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহারাজপুর মানব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জিএম মোনায়েম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা: অতীশ কুমার, অধ্যক্ষ ইউনুস আলী, অধ্যক্ষ শাহবাজ হোসেন, মাওলানা আবু তাহের, মাষ্টার সাইফুল্যাহ হায়দার প্রমূখ।
বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
চিকিৎসা নিতে আসা আব্দুল হামিদ বলেন,আমাদের এলাকায় কোন চোখের ডাক্তার নেই। চোখে ঝাপসা দেখতে দেখি, কিন্তু টাকা না থাকায় বাইরে যেয়ে চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে এসে ডাক্তার দেখালাম। আল্লাহ যেন তাদের ভালো রাখেন। এমন উদ্যোগ গরিবদের জন্য আশীর্বাদ। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকুক এ প্রত্যাশা এলাকাবাসীর।
এই চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে মহারাজপুর ইউনিয়ন সহ আশপাশ এলাকার গরীব-দুঃস্থসহ সর্বস্তরের মানুষ প্রয়োজন অনুযায়ী ফ্রি চিকিৎসা সুবিধা গ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের ফ্রি চোখের পরীক্ষা, অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ ও চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ প্রদান ও নির্বাচিত রোগীদের ফ্রি ক্যাটারাক্ট (ছানি) অপারেশনের বন্দোবস্ত করা হয়।
ছানিজনিত কারণে যে সকল রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের চোখের ছানি অপারেশন এবং (আইএলও) লেন্স স্থাপনের লক্ষ্যে ছানি রোগী শনাক্তকরণ করা হয়। রোগী শনাক্তকরণের ক্ষেত্রে বিনামূল্যে রোগীর প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক অয়েজকুরনি, সংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য ডা. বায়জিদ হোসেন, জাকারিয়া, বায়জিদ হোসেন, শরিফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আবুল বাশার, মিয়ারাজ হোসেন, মুশফিকুর রহমান প্রমুখ। ক্যাম্প পরিচালনা করেন গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার জুনিয়র অফিসার ইমরান হোসাইন।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত