জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ২:৫৯ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৩:০১ পিএম

খুলনার কয়রা উপজেলায় পবিত্র মাহে রমজানকে স্বাগতম জানিয়েছে উপজেলা “হাফেজ কল্যাণ পরিষদ”। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার জামায়াত অফিস মোড়ে এ স্বাগতম জানানো হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা হাফেজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমান, সহ-সভাপতি হাফেজ ক্বারী রবিউল ইসলাম, সেক্রেটারি হাফেজ আব্দুস সালাম,অর্থ সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক,সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহিন আলম,প্রচার সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম,সহকারি প্রচার সম্পাদক হাফেজ মেহেদী হাসান,দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা রাকিবুল ইসলামসহ অন্যান্য হাফেজবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান, হাফেজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমান, হাফেজ শাহিন আলম ও হাফেজ মুজাহিদুল ইসলাম।

এসময় বক্তারা “মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধসহ অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান জানান এবং পবিত্র মাহে রমজানের যথাযথ হক আদায় করার তাগিদ প্রদান করেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...