
কর বছর ২০২১-২২ এ সেরা করদাতার সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছেন দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রুপের ৪ জন উদ্যোক্তা এবং পরিচালক। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন-ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম এবং রাইসা সিগমা হিমা।
বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সর্বোচ্চ করদাতা সম্মাননা’ শীর্ষক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা তরুণ ক্যাটাগরিতে সেরা করদাতা ওয়ালটন গ্রুপের পরিচালক রাইসা সিগমা হিমার হাতে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড তুলে দেন। এ সময় তিনি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম আশরাফুল আলমের পক্ষে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড গ্রহণ করেন।
ঢাকা সিটি করপোরেশনের সর্বোচ্চ করদাতা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর পরিচালক এস এম মাহবুবুল আলমের পক্ষে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড গ্রহণ করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মো. কাইয়ুম হাসান।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ করবর্ষের জন্য সেরা করদাতাদের নাম ঘোষণা বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে। পরবর্তীতে ১৮ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। ব্যক্তি পর্যায়ে ৭৬টি ও কোম্পানি ৫৩টি ও অন্যান্য শাখায় ১২টিসহ মোট ১৪১ জন সেরা করদাতার নাম প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আজ এসব করদাতাদের প্রত্যেককে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৫তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৬বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার





পাঠকের মতামত