জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৬ ৭:২৯ পিএম , আপডেট: মে ১৭, ২০২৬ ৭:৩৬ পিএম

 বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একইসঙ্গে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলেকেও উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (১৭ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বন ও জলদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় করিম শরীফ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে কোস্ট গার্ডের কাছে গোয়েন্দা তথ্য আসে যে, পূর্ব সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পরে ভোর ৪টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বনের গভীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ডাকাত মোঃ রবিউল শেখ (৩০) ও রাজন শরীফ (২০) কে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি একনলা বন্দুক, ২টি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৪ জেলেকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক রবিউল শেখ ও রাজন শরীফ বাগেরহাট জেলার রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। রাজন শরীফ দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর উপ-প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এছাড়া আটক রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলাসহ ডাকাতি, জেলে অপহরণ ও মুক্তিপণের একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক দস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

গাছের চারা রোপনের সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি, দেওয়ালে লেখা জয় বাংলা

খুলনার কয়রা উপজেলায় সরকারের পরিবেশবান্ধব দূরদর্শী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম অবহেলা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন ...

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দুই দিনব্যাপী মানসিক ...