প্রকাশিত: মার্চ ১২, ২০২২ ৪:৪৬ পিএম

বাংলাদেশে মোবাইল আর্থিক সেবা তথা এমএফএস করোনার সময়ে এর ওপর মানুষের আস্থা বেড়েছে বলে এক জরিপ এ তথ্য উঠে এসেছে।

শনিবার (১২ মার্চ) রাজধানীর বাংলামটরে উন্নয়ন সমন্বয় কার্যালয়ের খোন্দকার ইব্রাহিম খালেদ মিলনায়তনে ‘এমএফএস-এর ১০ বছর : করোনা-পরবর্তী মাঠ-বাস্তবতা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। যৌথভাবে সেমিনারটির আয়োজন করেছে ‘উন্নয়ন সমন্বয় এবং নলেজ অ্যালায়েন্স’।

সেমিনারে বলা হয়, মাঠজরিপে দেখা গেছে চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনাকালে এমএফএস অ্যাকাউন্ট খোলার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। সরকারি ভাতা-সহায়তা মোবাইল অ্যাকাউন্টে দেওয়ার কারণেই এমনটি ঘটেছে। এর ফলে করোনাকালে এমএফএসের ওপর চরের মানুষের আস্থা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে।

এছাড়া চরবাসী এমএফএসের খুঁটিনাটি বোঝার জন্য প্রধানত এমএফএস এজেন্টদের ওপর নির্ভরশীল। তবে মহানগর এবং জেলা-উপজেলা পর্যায়ে এজেন্ট নির্ভরতা ধারাবাহিকভাবে কমছে, কারণ গ্রাহকরা নিজেরাই অ্যাপ ব্যবহার করে মোবাইলে আর্থিক সেবা নিচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গর্ভর বলেন, আজ থেকে এক দশক আগে যখন আমরা বাংলাদেশে এমএফএসের যাত্রা শুরু করেছিলাম, তখন প্রান্তে বসবাসকারী নিম্ন আয়ের মানুষের কাছে সুলভে সহজ ডিজিটাল আর্থিক সেবা পৌঁছানোই প্রধানতম লক্ষ্য ছিল।

তিনি বলেন, করোনাকালে আমরা দেখেছি যে মহানগরী থেকে প্রত্যন্ত চরাঞ্চলে সর্বত্রই নিম্ন আয়ের মানুষ এমএফএসের সুবিধা ভোগ করেছেন। সে বিবেচনায় বলা যায়, এমএফএস ‘করোনার পরীক্ষায় পাস’ করেছে।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— প্রখ্যাত অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ. মনসুর এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক অসীম কুমার দাশগুপ্ত।

সেমিনারে ড. আহসান এইচ মনসুর বলেন, টাকা পাঠানো এবং উত্তোলনের পাশাপাশি অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এমএফএসের ব্যবহার উৎসাহিত করার ওপর জোর দেওয়া উচিত। তার মতে এমএফএসের যথাযথ ব্যবহারের মাধ্যমে ‘ক্যাশলেস সোসাইটি’ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া খুব সম্ভব।

এ প্রসঙ্গে ড. আতিউর রহমান বলেন, ডিজিটাল ন্যানো লোন এবং ক্ষুদ্র সঞ্চয়ের মতো নতুন নতুন উদ্যোগ মোবাইল আর্থিক সেবায় যুক্ত হচ্ছে। এগুলো চরাঞ্চলের মতো প্রান্তিক এলাকাগুলোতে কার্যকরভাবে নিয়ে যাওয়াকে অগ্রাধিকার দেওয়া দরকার।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...