
চীনে নোভেল করোনাভাইরাসের উৎস জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন, জাতিসংঘের মার্কিন অ্যাম্বাসেডর অ্যান্ড্রু ব্রুমবার্গকে উদ্ধৃত করে এ খবর দিয়েছেন কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
এই মার্কিন কূটনীতিক সাংবাদিকদের বলেছেন, ‘ভাইরাসটি বিশ্বে কীভাবে ছড়ালো তা সম্পূর্ণ ও স্বচ্ছভাবে বোঝার জন্য আমরা বিজ্ঞানভিত্তিক তদন্তকে একটি অপরিহার্য পদক্ষেপ হিসেবে দেখছি।’
ডব্লিউএইচও’র সবচেয়ে বড় আর্থিক যোগানদাতা যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের এই সংস্থা। একই সঙ্গে সংস্থাটি চীনের পক্ষপাতিত্ব করছে দাবি আমেরিকার। করোনা নিয়ে মতপার্থক্যের কারণে আগামী বছরের জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে দেশটি।
গত সোমবার আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার নোটিশ পাঠায় জাতিসংঘের কাছে। এর তিন দিন পর করোনার উৎস জানতে ডব্লিউএইচও একটি তদন্ত দল চীনে পাঠানোর কথা জানায়, যেই দলে একজন প্রাণী বিজ্ঞান বিশেষজ্ঞ ও একজন মহামারি বিশেষজ্ঞ আছেন।
এর আগে গত মে মাসে ১২০টিরও বেশি দেশ বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানিয়েছিল। ওই সময় চীন জানিয়েছিল, এই তদন্ত দলের নেতৃত্ব দিতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এছাড়া দেশে মহামারির নিয়ন্ত্রণ না করা পর্যন্ত তারা তদন্ত শুরু করতে পারবে না বলে জানায়।
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- ৩বিএমইউতে ডেঙ্গু নিয়ে সেমিনার, সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৬ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে টিসিবির চুক্তি
- ৭আইডিআরএ’র সদস্য হিসেবে সিরাজুল ইসলামের যোগদান
- ৮প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
- ৯মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
- ১০এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ১কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ২ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৩কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৪চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৫ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৮অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৯চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ১০চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার





পাঠকের মতামত